Wednesday, June 17, 2026

সেকশন

English
Dhaka Tribune

হাসপাতালে সাবেক বিচারপতি খায়রুল হক

গত ২৪ জুলাই ধানমন্ডির এক বাসা থেকে গ্রেপ্তার করা হয় তাকে

আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ০৮:৫৪ পিএম

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক কারাগারে হার্ট অ্যাটাক করে রাজধানী ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি সেখানে চিকিৎসাধীন আছেন। 

সোমবার (২৫ আগস্ট) দুপুরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন কারা কর্তৃপক্ষ। খায়রুল হকের ছেলে আশিকুল হকও গণমাধ্যমকে নিশ্চিত করেন।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দীন জানিয়েছেন, “তাকে (খায়রুল হক) নিয়ে আসা হয়েছে। আমাদের কার্ডিয়াক ইউনিটের সিসিইউতে আছেন। চিকিৎসকরা ওনাকে দেখছেন।”

সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের সাবেক চেয়ারম্যান খায়রুল হককে গত ২৪ জুলাই ধানমন্ডির এক বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে জুলাই গণ-অভ্যুত্থানের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদল কর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠায় আদালত। 

   

About

Popular Links

x