Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

মধ্যরাত থেকে সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু

আগামী ১১ জুন পর্যন্ত বঙ্গোপসাগরে সব ধরনের মাছ ধরা পুরোপুরি বন্ধ থাকবে

আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ০৯:৫২ পিএম

বঙ্গোপসাগরে সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ, ৪৭৫ প্রজাতির মাছের অবাধ প্রজনন এবং উৎপাদন বাড়াতে ৫৮ দিনের জন্য মৎস্য আহরণে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। 

বুধবার (১৫ এপ্রিল) দিনগত মধ্যরাত থেকে আগামী ১১ জুন পর্যন্ত সাগরে সব ধরনের মাছ ধরা পুরোপুরি বন্ধ থাকবে বলে জানান হয়েছে।

২০২৫ সালের ১১ মার্চ এক প্রজ্ঞাপনের মাধ্যমে ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত এই নতুন সময়সীমা কার্যকর করা হয়, যা চলতি বছরেও বহাল রাখা হয়েছে।

জেলেদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সরকার গত বছর থেকে এই অবরোধের সময়সীমা পুনর্নির্ধারণ করে। পার্শ্ববর্তী দেশ ভারতের মৎস্য আহরণ নিষিদ্ধের সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে অবরোধ সাত দিন কমিয়ে ৫৮ দিন ধার্য করা হয়।

প্রসঙ্গত, মেরিন ফিশারিজ অর্ডিন্যান্স অনুযায়ী, ২০১৫ সাল থেকে প্রতিবছর ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিন বঙ্গোপসাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করে আসছিল সরকার।

তবে ৬৫ দিনের এই অবরোধ নিয়ে বাংলাদেশি জেলেদের মধ্যে অসন্তোষ ছিল। তাদের অভিযোগ, বাংলাদেশের জলসীমায় মাছ ধরা বন্ধ থাকার সুযোগে পার্শ্ববর্তী দেশের জেলেরা আমাদের জলসীমায় প্রবেশ করে অবাধে মাছ শিকার করতেন।

   

About

Popular Links

x