ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বাংলাদেশের আনুষ্ঠানিক অনুরোধ বিদ্যমান আইনি ও বিচারিক কাঠামো অনুযায়ী বিবেচনা করছে ভারত।
শুক্রবার (১৭ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা বলেন।
জয়সওয়াল বলেন, “বাংলাদেশের অনুরোধটি বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে পরীক্ষা করা হচ্ছে।
“আমরা এই ইস্যুতে সব অংশীজনের সঙ্গে গঠনমূলক আলোচনা চালিয়ে যাব। বিষয়টি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি।”
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্রদের আন্দোলনের মুখে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা।
এ বছর ৮ জানুয়ারি তৎকালীন পররাষ্ট্র উপদেষ্টা হাসিনাকে ফেরত আনার জন্য বাংলাদেশের পক্ষ থেকে চিঠি দেওয়ার বিষয়টি জানিয়েছিলেন।



‘শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ পর্যালোচনা করা হচ্ছে’