Wednesday, July 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

কালবৈশাখীর হুঁশিয়ারি: দেশের ৮ বিভাগে ঝড়ের পূর্বাভাস

দুপুরের পর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে ৬০-৮০ কি.মি বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে

আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ১২:৩৫ পিএম

আগামী ৪৮ ঘণ্টার ভেতর দেশের আট বিভাগে দমকা হাওয়াসহ কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেয় সংস্থাটি। 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় দমকা হাওয়াসহ কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে।

পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা এই ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। ফলে সংশ্লিষ্ট অঞ্চলের মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

   

About

Popular Links

x