Saturday, June 27, 2026

সেকশন

English
Dhaka Tribune

সমুদ্রে গোসল করতে নেমে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

নিহত মেহেরাজ তার মা-বাবার একমাত্র ছেলে ছিল

আপডেট : ০২ মে ২০২৬, ১১:১৩ এএম

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মেহেরাজ নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

নিহত ওই ব্যক্তির নাম মেহেরাজ (১৯), তিনি চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার পূর্ব মাদারবাড়ী এলাকার মোশাররফ হোসেনের ছেলে। এ বছর নগরীর এমইএস কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার।

শুক্রবার (১ মে) বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মেহেরাজকে ভেসে উঠতে দেখলে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকরা তখন তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, চট্টগ্রাম নগর থেকে এক বন্ধুর সঙ্গে বাঁশবাড়িয়া সৈকতে বেড়াতে যান মেহেরাজ। বিকেলে তিনি অন্য পর্যটকদের সঙ্গে গোসল করতে নামেন সাগরে। এরপর হঠাৎ পানির স্রোতে তিনি তলিয়ে যান। তার সহপাঠীসহ অন্য পর্যটকরা তাকে অনেকক্ষণ খোঁজাখুঁজি করেও পাননি।

পরে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মেহেরাজের লাশ ভেসে উঠলে তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) মো. রাসেল জানান, মেহেরাজ তার মা-বাবার একমাত্র ছেলে ছিল। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তার লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

   

About

Popular Links

x