Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

দক্ষিণ কোরিয়ায় গাড়ির ধাক্কায় প্রাণ গেলো বাংলাদেশি শিক্ষার্থীর

প্রায় চার মাস আগে বিবাহবন্ধনে আবদ্ধ হন ২০২৩ সালে স্টুডেন্ট ভিসায় দক্ষিণ কোরিয়া যাওয়া হাসিবুর রহমান

আপডেট : ০৩ মে ২০২৬, ০৩:১২ পিএম

দক্ষিণ কোরিয়ায় সড়ক দুর্ঘটনায় হাসিবুর রহমান (২৩) নামে এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। 

রবিবার (৩ মে) দক্ষিণ কোরীয় স্থানীয় সময় সকাল ৮টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এরআগে শনিবার মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসিবুর রহমান বাংলাদেশের জয়পুরহাট জেলার কালাই উপজেলার মহেশপুর গ্রামের নিজাবুল ইসলাম হিরোর ছেলে। তিনি দক্ষিণ কোরিয়ার জেওনবুক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

শনিবার কাজ শেষে বাসায় ফেরার পথে হাসিব একটি ইলেকট্রিক স্কুটার চালিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনার পরপরই তাকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়।
 
হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। তবে মস্তিষ্কে গুরুতর আঘাত পাওয়ায় শেষ পর্যন্ত চিকিৎসকরা তাকে বাঁচাতে সক্ষম হননি। 
 
নিহত হাসিবের বন্ধু মাহমুদুল হাসান জানান, হাসিব ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টুডেন্ট ভিসায় দক্ষিণ কোরিয়ায় আসেন। প্রায় চার মাস আগে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
 

   

About

Popular Links

x