Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

তথ্য উপদেষ্টা: স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষে 

নির্বাচনগুলো আয়োজন করতে ১০ মাস থেকে এক বছর সময় লাগবে

আপডেট : ০৫ মে ২০২৬, ০২:৫৮ পিএম

চলতি বছরের শেষ নাগাদ স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। 

মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। 

তথ্য উপদেষ্টা জানিয়েছেন, স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের নির্বাচনগুলো আয়োজন করতে ১০ মাস থেকে এক বছর সময় লাগবে। 

তিনি বলেন, “লোকাল গভর্নমেন্ট ইলেকশন সম্পর্কে আমাদের মাননীয় মন্ত্রী জানিয়েছেন খুব দ্রুতই এই ব্যাপারে কাজ হবে। লোকাল গভর্নমেন্ট ইলেকশনগুলোর ক্ষেত্রে সবগুলো নির্বাচন শেষ করতে ১০ মাস থেকে এক বছর সময় লাগবে।” 

তিনি আরও বলেন, “আপনারা জানেন, বিশেষ করে ইউনিয়ন পরিষদ অনেকগুলো, সেগুলো ধাপে ধাপে হয়, সেগুলো ওই সময়টা লেগে যাবে। কাজ চলছে। এই প্রশ্নটা খুব কমনলি আসে যে এই সরকার স্থানীয় সরকার নির্বাচন দেবে কি-না।” 

স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের নির্বাচনগুলো কবে শেষ হবে, এমন প্রশ্নের উত্তরে ডা. জাহেদ উর রহমান বলেন, “নির্বাচনটা আয়োজনে ১০ মাস থেকে এক বছর লাগবে। নির্বাচন শুরু হবে এ বছরের শেষের দিকে। কিছু প্রস্তুতির প্রয়োজন আছে  সেটাও ইনফ্যাক্ট ওই মন্ত্রণালয় থেকে আগে জানানো হয়েছে।”  

   

About

Popular Links

x