Tuesday, July 07, 2026

সেকশন

English
Dhaka Tribune

হাইকোর্ট: ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ কেন অবৈধ নয়

আগামী চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই রুলের জবাব দিতে বলেছেন আদালত

আপডেট : ১৯ মে ২০২৬, ০১:১৬ পিএম

রাস্তায় ও ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ দেওয়া কেন অবৈধ ও বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১৯ মে) এ সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি নিয়ে  বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আগামী চার সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার সচিব, আইন সচিব, ঢাকার দুই সিটি কর্পোরেশনের প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট মো. শোয়েবুজ্জামান।

এর আগে, ঢাকার হকার ব্যবস্থাপনা নীতিমালা ২০২৬ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন তিনি।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে রাজধানীর ফুটপাতে হকারদের দখল নিয়ে চরম ভোগান্তিতে রয়েছেন সাধারণ পথচারীরা। হকার ব্যবস্থাপনা নীতিমালা ২০২৬ অনুযায়ী নির্দিষ্ট কিছু জায়গায় হকারদের স্থান বরাদ্দের বিধান রাখা হয়। তবে এ নীতিমালার বিরুদ্ধে বিভিন্ন মহলে সমালোচনা বাড়ছিল।

   

About

Popular Links

x