Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

বাগেরহাটে সাবেক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা

রামপাল বাসস্ট্যান্ড এলাকার একটি চায়ের দোকানের সামনে এ হামলা হয়

আপডেট : ৩১ মে ২০২৬, ১০:১১ পিএম

বাগেরহাটের রামপালে দুর্বৃত্তের হামলায় ইখলাস গাজী (৫০) নামের সাবেক এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। 
 
রবিবার (৩১ মে) বেলা ১২টার দিকে রামপাল বাসস্ট্যান্ড এলাকার একটি চায়ের দোকানের সামনে তার ওপর এ হামলা হয়। 

নিহত ইখলাস গাজী রামপাল উপজেলার সদর ইউনিয়নের যুবলীগের সহ-সভাপতি ছিলেন। তিনি রামপাল উপজেলার পশু হাসপাতাল মোড় এলাকার বাসিন্দা। 

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বেলা ১১টায় ইখলাস গাজী বাসস্ট্যান্ডের হুমায়ুনের চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় পার্শ্ববর্তী শ্রীফলতলা গ্রামের মাহাবুবুর রহমান শিকদার ওরফে মাইঝে শিকদার নামের এক দুর্বৃত্ত এখলাসকে উদ্দেশ্য করে প্রথমে গালাগাল করতে থাকে। এক পর্যায়ে তার ওপর অতর্কিত হামলা চালিয়ে কিল, চড় ও ঘুষি মারে। 
  
পরে, গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা এখলাসকে উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

রামপাল থানার ওসি (তদন্ত) সুব্রত বিশ্বাস বলেন, “ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। নিহত ইখলাস গাজীর মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।” 

   

About

Popular Links

x