Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বান্দরবানে আগুনে পুড়ে গেল ৯ বসতঘর

ফায়ার সার্ভিস জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে

আপডেট : ০৫ জুন ২০২৬, ০৪:৪৭ পিএম

বান্দরবান পৌর এলাকার বালাঘাটা বাজার এলাকায় আগুনে নয়টি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এসময় আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও তিনটি ঘর।

শুক্রবার (৫ জুন) সকাল ৯টার দিকে বান্দরবান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বালাঘাটা মার্কাস গলি এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে স্থানীয় তপন মল্লিকের ঘরে আগুন লেগে আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টা পর আগুন নেভায়। কিন্তু ততক্ষণে নয়টি বসতঘর সম্পূর্ণ ও তিনটি ঘর আংশিক পুড়ে গেছে।

আগুনে পুড়ে যাওয়া ঘরের মালিক তপন মল্লিক বলেন, “আগুনে বাড়ির সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে, কোনো কিছু রক্ষা করতে পারিনি।”

এদিকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তাদের প্রয়োজনীয় কোনো মালামাল ও আসবাবপত্র বের করার সুযোগ পাননি।

বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে।

   

About

Popular Links

x