Wednesday, June 10, 2026

সেকশন

English
Dhaka Tribune

হার্টের রিংয়ের দাম কমালো সরকার

সব কার্ডিয়াক চিকিৎসাসেবা প্রদানকারী হাসপাতালের জন্য কয়েক নির্দেশনাও দিয়েছে সরকার

আপডেট : ১০ জুন ২০২৬, ০৪:৩৮ পিএম

হৃদরোগের চিকিৎসায় ব্যবহৃত করোনারি স্টেন্টের (হার্টের রিং) দাম কমিয়েছে সরকার। 

মঙ্গলবার (৯ জুন) ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ আলমগীর হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে, মোট ২৯টি আমদানিকারক প্রতিষ্ঠানের বিভিন্ন ব্র্যান্ডের হার্টের রিংয়ের পূর্ববর্তী মূল্য এবং নতুন অনুমোদিত মূল্যের তালিকা প্রকাশ করা হয়েছে। 

তালিকায় দেখা গেছে, বেশিরভাগ রিংয়ের দাম পূর্বের তুলনায় ৩ হাজার থেকে শুরু করে সর্বোচ্চ ৪৭,৮০০ টাকা পর্যন্ত কমানো হয়েছে।

পাশাপাশি দেশের সব কার্ডিয়াক চিকিৎসাসেবা প্রদানকারী হাসপাতালের জন্য ৪টি বিশেষ নির্দেশনা জারি করেছে অধিদপ্তরটি। 

এতে বলা হয়েছে, হার্টের রিংয়ের নতুন মূল্য তালিকা সংশ্লিষ্ট সকল হাসপাতালের নোটিশ বোর্ডে সর্বসাধারণের অবগতির জন্য প্রদর্শন করতে হবে। রিংয়ের সর্বোচ্চ খুচরা মূল্য বা এমআরপি অনুসরণ করে ক্রয়-বিক্রয় নিশ্চিত করতে হবে এবং এটিকে কোনোভাবেই চিকিৎসা প্যাকেজের অন্তর্ভুক্ত করা যাবে না।

এছাড়াও, দেশের সব কার্ডিয়াক হাসপাতালে হার্টের রিং সরবরাহ এবং অনুমোদিত সর্বোচ্চ খুচরা মূল্যে বিক্রি হচ্ছে কি না, তা কঠোরভাবে নজরদারি করা হবে বলেও জানিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। 

   

About

Popular Links

x