Wednesday, June 17, 2026

সেকশন

English
Dhaka Tribune

জামিন পেলেন ড. আবুল বারকাত

মঙ্গলবার তার জামিন আবেদন মঞ্জুর করেন আদালত

আপডেট : ১৬ জুন ২০২৬, ০২:২৬ পিএম

জুলাই আন্দোলনে রাজধানীর নীলক্ষেত এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল বারকাতের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। 

মঙ্গলবার (১৬ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন। 

অন্য কোনো মামলায় গ্রেপ্তার না থাকায় কারামুক্তিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার এক আইনজীবী।

এর আগে গত রবিবার পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম তাকে এই মামলায় মামলায় গ্রেপ্তার দেখান। 

এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

   

About

Popular Links

x