সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন চেয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মু. মিজানুর রহমান।
বুধবার (১৭ জুন) বিকাল ৩টা ২ মিনিটে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়। অধিবেশনে ব্ক্তব্যে জামায়াত এমপি এ দাবি করেন।
এছাড়া, তার সরকারি ফ্ল্যাটের জানালা-দরজায় এখনও পর্দা ঝোলানো হয়নি বলেও জানান জামায়াতের এ সংসদ সদস্য।
এদিকে, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ হিসেবে মন্তব্য করে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, “এই বাজেট অনেকটা চানাচুর মার্কার মতো; এটি শুনতে ভালো লাগলেও খেলে পেট খারাপ হয়।”
বুধবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
এর আগে, গত ২১ এপ্রিল জাতীয় সংসদে দাঁড়িয়ে গাড়ি চেয়ে ব্যাপক আলোচনার জন্ম দেন জামায়াতের জোটসঙ্গী এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।



