Wednesday, June 17, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিশ্বকাপ মিশনে কঙ্গোর বিপক্ষে নামছে রোনালদো

এবারের বিশ্বকাপ আসরটি শুধু পর্তুগালের জন্য নয়, ইতিহাসেরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়

আপডেট : ১৭ জুন ২০২৬, ০৯:০৮ পিএম

চার বছর আগে কাতার বিশ্বকাপে ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘিরে যতটা আলোচনা ছিল, ২০২৬ বিশ্বকাপেও সেই দৃশ্যপট খুব একটা পাল্টেনি। তবে পার্থক্য একটাই- এবার তার বয়স বেড়েছে। পা দিয়েছে ৪১ এ। পর্তুগালের বিশ্বকাপ স্বপ্নের কেন্দ্রে রয়েছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা। 

উত্তর আমেরিকায় শুরু হওয়া বিশ্বকাপটি রোনালদোর ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ। এর আগে কোনো ফুটবলার ছয়টি বিশ্বকাপে খেলার কীর্তি গড়তে পারেননি। তবে এবার শুধু রোনালদো নয়, মোট তিনজন ৬ষ্ঠ বিশ্বকাপ খেলতে এসেছেন। বাকি দু’জন লিওনেল মেসি ও মেক্সিকোর গুইলার্মো ওচোয়া। 

যদিও মেসি এরই মধ্যে মাটে নেমে বিশ্বকাপ শুরু করেছেন। মেক্সিকো এক ম্যাচ খেললেও ওচোয়া মাঠে নামেননি। রোনালদো মাঠে নামবেন আফ্রিকান প্রতিনিধি ডিআর কঙ্গোর বিপক্ষে। বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে ম্যাচ। 

এবারের বিশ্বকাপ আসরটি শুধু পর্তুগালের জন্য নয়, রোনালদোর ব্যক্তিগত ইতিহাসেরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। 

পর্তুগাল দলে রোনালদোর জায়গা নিয়ে বিতর্ক অবশ্য থামেনি। অনেকের মতে, তিনি এখনও দলের সবচেয়ে নির্ভরযোগ্য গোলস্কোরার। আবার সমালোচকদের একাংশ বিশ্বাস করেন, রোনালদোর উপস্থিতি দলের স্বাভাবিক ছন্দ ও আক্রমণাত্মক স্বাধীনতাকে সীমিত করে ফেলে।

তবে প্রধান কোচ রবার্তো মার্টিনেজ এসব বিতর্ককে গুরুত্ব দিতে নারাজ। তার দাবি, রোনালদো শুধুমাত্র নামের কারণে নয়, নিজের পারফরম্যান্সের জোরেই তার অবস্থান ধরে রেখেছেন। 

   

About

Popular Links

x