Thursday, June 18, 2026

সেকশন

English
Dhaka Tribune

হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৩ জেলের মৃত্যু

তারা রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের কামালপুর গ্রামের বাসিন্দা

আপডেট : ১৮ জুন ২০২৬, ০৮:১৪ পিএম

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বজ্রপাতে একই গ্রামের ৩ জেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলার উত্তরভাগ ইউনিয়নের কামালপুর গ্রামের এই ৩ বাসিন্দা হাওরে মাছ ধরার সময় বজ্রপাতের শিকার হন। 

নিহতরা হলেন, উপজেলার কামালপুর গ্রামের বাসিন্দা হামিদ মিয়া (৪৫), সাবির আলী (৪০) এবং কাবিল মিয়া (৫০)। নিহত কাবিল ও হামিদ আপন দুই ভাই। তারা রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের কামালপুর গ্রামের বাসিন্দা। 

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে কামালপুর গ্রাম থেকে একটি নৌকা নিয়ে ওই ৩ জেলে হাকালুকি হাওরে মাছ ধরতে যান। দুপুর ১২টার দিকে আকাশ কালো করে ঝড়ো হাওয়া ও বজ্রপাত হলে তারা মারা যান। 

এদিকে, একই গ্রামের তিনজনের মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে। স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।

নিহত সাবিরের চাচাতো ভাই দেলোয়ার হোসেন জানান, তারা প্রতিদিনের মতো হাকালুকি হাওরে বড়শি দিয়ে মাছ ধরতে গিয়েছিলেন। মাছ ধরা শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ বজ্রপাতের শিকার হন। 

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন জানান, হাকালুকি হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে এবং একজন এখনো নিখোঁজ ছিলেন। তার মরদেহ সন্ধ্যায় উদ্ধার করা হয়েছে। 

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির বলেন, “হাওরে বজ্রপাতে ৩ জন মারা গেছে। তিনজন জেলেরই মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।” 

   

About

Popular Links

x