Sunday, June 21, 2026

সেকশন

English
Dhaka Tribune

কুমিল্লায় কারখানায় অভিযান, অনুমোদনহীন ওষুধসহ মালিক আটক

প্রতিষ্ঠানটির মালিক নিজেই ওষুধ তৈরি করতেন ও দেশের বিভিন্ন স্থানে ডিলারের মাধ্যমে বিক্রয় করতেন

আপডেট : ২১ জুন ২০২৬, ১১:১৪ এএম

কুমিল্লায় মর্ডান ড্রাগ নামে একটি কারখানায় অভিযান চালিয়ে অনুমোদনহীন ২১ পদের ওষুধ জব্দ করা হয়েছে। 

শনিবার (২০ জুন) রাতে ওই কারখানায় অভিযান চালানো হয় বলে জানান জেলা প্রশাসনের নির্বাহী হাকিম ফাইয়াজ খান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। প্রতিষ্ঠানটির মাত্র দুটি ওষুধ তৈরির অনুমতি আছে। কিন্তু ২১ পদের ওষুধ সেখান থেকে জব্দ করা হয়েছে। এর মধ্যে শিশুদের ওষুধও রয়েছে।

প্রতিষ্ঠানটির মালিক জুবায়ের ইসলাম নিজেই ওষুধ তৈরি করতেন। কোনো টেকনিশিয়ান ছিল না। সেখানে একজন শিক্ষানবিশ কেমিস্টকে পাওয়া গেছে। এসব ওষুধ দেশের বিভিন্ন স্থানে ডিলারের মাধ্যমে বিক্রয় করা হয়।   

কুমিল্লা ঔষধ প্রশাসনের অফিস সহকারী শাহ আলম সরকার বলেন, “জব্দ করা তালিকায় কয়েকটি বিদেশি ওষুধ রয়েছে। ওষুধগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও মানবদেহের জন্য ক্ষতিকর। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।” 

কারখানার মালিক জুবায়ের ইসলাম বলেন, “১৫টি ওষুধ তৈরির অনুমতি নেই। হারবাল কাঁচামাল ব্যবহার করে এসব ওষুধ তৈরি করা হত।”

অভিযানে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী হাকিম সুলতানা হাসান মাহমুদ, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার উপস্থিত ছিলেন।

   

About

Popular Links

x