Tuesday, June 23, 2026

সেকশন

English
Dhaka Tribune

ডিএমপি: রাজধানীতে আওয়ামী লীগের ২৬ নেতা-কর্মীসহ গ্রেপ্তার ১১৮

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযানে ১০ জনকে গ্রেপ্তার করেছে

আপডেট : ২৩ জুন ২০২৬, ০৪:৩৬ পিএম

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।  

এসময় বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ১১৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ। এর মধ্যে আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনের নেতা-কর্মীর সংখ্যা ২৬। 

মঙ্গলবার (২৩ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও মহানগর গোয়েন্দা পুলিশ দিনব্যাপী মহানগরের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে রমনা এলাকা থেকে দুজন, ধানমন্ডি থেকে ১০ জন, বংশাল থেকে একজন, খিলক্ষেত থেকে দুজন, কদমতলী থেকে একজন, মোহাম্মদপুর থেকে ৮ জন, মিরপুর থেকে একজন এবং তুরাগ থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ডিএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার হওয়া অন্যদের মধ্যে একজন তালিকাভুক্ত ও একজন তালিকাবহির্ভূত চাঁদাবাজ রয়েছেন। এছাড়া সন্ত্রাসী, দস্যু, ছিনতাইকারী ও ডাকাতি-সংশ্লিষ্ট অপরাধে জড়িত ৩৩ জন এবং মাদক কারবারের সঙ্গে জড়িত ৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

এছাড়াও, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযানে ১০ জনকে গ্রেপ্তার করেছে। 

জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছে পুলিশ। 

 

   

About

Popular Links

x