Wednesday, July 01, 2026

সেকশন

English
Dhaka Tribune

ভারতীয় ভিসা আবেদনে এবার নতুন নিয়ম

১ জুলাই থেকে সব ধরনের ভিসার ক্ষেত্রে এটি কার্যকর হতে যাচ্ছে

আপডেট : ৩০ জুন ২০২৬, ০৭:০১ পিএম

বাংলাদেশে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোতে (আইভ্যাক) অ্যাপয়েন্টমেন্ট স্লট বরাদ্দের নিয়মে বড় পরিবর্তন আনা হয়েছে। 

বুধবার (১ জুলাই) থেকে সব ধরনের ভিসার ক্ষেত্রে এই নতুন ব্যবস্থা কার্যকর হতে যাচ্ছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভিসা আবেদনকারীরা এখন থেকে আর নিজেদের পছন্দমতো অ্যাপয়েন্টমেন্টের সময় (টাইম স্লট) বেছে নেওয়ার সুযোগ পাবেন না। এর পরিবর্তে, অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার সময় সিস্টেমে যে সময়টি খালি থাকবে, সেটি স্বয়ংক্রিয়ভাবে (অটোমেটিক) আবেদনকারীর জন্য বরাদ্দ করা হবে।

আইভ্যাক কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ১ জুলাই থেকে বাংলাদেশের সবকটি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে এই টাইম-স্লটভিত্তিক আবেদন জমা দেওয়ার নিয়ম চালু হচ্ছে। মূলত প্রতিটি সেন্টারের দৈনিক আবেদন গ্রহণের সক্ষমতা বিবেচনা করে সিস্টেম ক্রমানুসারে (সিরিয়াল অনুযায়ী) আবেদনকারীদের জন্য সময় নির্ধারণ করে দেবে। ফলে অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের প্রক্রিয়াটি আগের চেয়ে সহজ হবে এবং আবেদনকারীদের আলাদাভাবে সময় নির্বাচন করার ঝামেলা পোহাতে হবে না।

ভিসা আবেদন প্রক্রিয়া আরও নির্বিঘ্ন ও সময়মতো সম্পন্ন করার লক্ষ্যে আবেদনকারীদের সতর্ক করেছে আইভ্যাক। অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিতকরণের পর স্লটে উল্লেখিত নির্ধারিত সময়েই সংশ্লিষ্ট ভিসা কেন্দ্রে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে পরামর্শ দিয়েছে সংস্থাটি।

   

About

Popular Links

x