Thursday, July 02, 2026

সেকশন

English
Dhaka Tribune

দুবাই থেকে ঢাকায় আসা বিমানের ফ্লাইটে মিললো ১৯ কেজি স্বর্ণের বার

কাস্টমসের অতিরিক্ত কমিশনার মুহাম্মদ কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন 

আপডেট : ০২ জুলাই ২০২৬, ০৩:৩৯ পিএম

সংযুক্ত আরব আমিরাত থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা বিমানের একটি উড়োজাহাজ থেকে প্রায় ১৯ কেজি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বিমানটির কার্গো হোলে অভিযান চালিয়ে প্রাথমিকভাবে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

জানা যায়, উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন প্রায় ১৯ কেজি এবং এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৫ কোটি টাকা।

কাস্টমসের অতিরিক্ত কমিশনার মুহাম্মদ কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর উদ্ধার অভিযান করা হয়।

সামরিক গোয়েন্দা সংস্থাসহ কাস্টম কর্মকর্তাদের যৌথ একটি দল উড়োজাহাজটির কার্গো হোল্ড থেকে টেপ পেঁচানো অবস্থায় মোট ১৬০টি বার উদ্ধার করে, যেগুলোর ওজন ১৮ কেজি ৭০০ গ্রাম।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারের তথ্য জানানো হয়নি। 

   

About

Popular Links

x