Friday, July 10, 2026

সেকশন

English
Dhaka Tribune

মাপে কম দেওয়ায় রমনা পেট্রোল পাম্পে সিলগালা

জ্বালানি তেল কম দেওয়ায় প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা বিএসটিআইয়ের

আপডেট : ০৮ জুলাই ২০২৬, ০৬:২০ পিএম

পরিমাপে কম দেওয়ার অপরাধে রমনা ফিলিং স্টেশনকে ২ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এসময় ২২ বঙ্গবন্ধু এভিনিউয়ের পেট্রোল পাম্পটির ২টি ইউনিট সিলগালা করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) বিএসটিআই পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে এ জরিমানা ও সিলগালা করা হয়।

জানা গেছে, রমনা ফিলিং স্টেশনের তিনটি ডিসপেন্সিং ইউনিট যাচাই করে দুইটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে যথাক্রমে প্রতি ১০ লিটারে ৮৭০ এমএল ও ১০০ এমএল জ্বালানি কম পাওয়া যায়। গ্রাহকদের জ্বালানি তেল কম দেওয়ায় ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং ত্রুটিপূর্ণ ডিসপেন্সিং ইউনিট ২টি বন্ধ করে দেওয়া হয়।

বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানম এর নেতৃত্বে মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই’র পরিদর্শক (মেট্রোলজি) দাঈয়ান এসহাক শরীফ ও ফিল্ড অফিসার (সিএম) মো. শহিদুল আলম।

   

About

Popular Links

x