Wednesday, October 07, 2026

সেকশন

English
Dhaka Tribune

আবারও বাড়ল জেট ফুয়েলের দাম

নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি করেছে বিইআরসি

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পিএম

দেশে জেট ফুয়েলের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন নির্ধারিত মূল্যে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম (শুল্ক ও মূসকসহ) ১৮২ টাকা ৭১ পয়সা করা হয়েছে। এর আগে দাম ছিল ১৬৫ টাকা ৬৫ পয়সা। অর্থাৎ সেপ্টেম্বরের তুলনায় অক্টোবর মাসে প্রতি লিটার জেট ফুয়েলের দাম বেড়েছে ১৭ টাকা ৬ পয়সা।

বুধবার (৭ অক্টোবর) নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি করেছে বিইআরসি।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে জেট এ-১-এর প্ল্যাটস রেটের গড় এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এলসি স্টেটমেন্টে থাকা মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটার জেট ফুয়েলের দাম (শুল্ক ও মূসক ছাড়া) ১.০৭৭০ ডলার থেকে বাড়িয়ে ১.১৮৮২ ডলার করা হয়েছে।

বিইআরসি জানায়, নতুন এ মূল্য ৭ অক্টোবর দিনগত রাত ১২টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

   

About

Popular Links

x