Thursday, July 09, 2026

সেকশন

English
Dhaka Tribune

বহুতল ভবনের সামনে বস্তাবন্দি নারীর মরদেহ উদ্ধার

প্লাস্টিকের বস্তা থেকে তাজা রক্ত বের হতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়

আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০১:৩০ এএম

খুলনা মহানগরীর প্রান্তিকা আবাসিক এলাকায় বহুতল একটি ভবনের সামনে রাস্তার পাশে প্লাস্টিকের বস্তার ভেতর থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে আবাসিক এলাকার ৩ নম্বর সড়কের একটি সাততলা ভবনের সামনে এ ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, রাস্তার পাশে পড়ে থাকা একটি প্লাস্টিকের বস্তা থেকে তাজা রক্ত বের হতে দেখে তাদের সন্দেহ হয়। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বস্তার ভেতর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেন।

খুলনা সদর থানার সহকারী পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানান, কী কারণে ওই নারীকে হত্যা করা হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। নিহতের পরিচয় শনাক্ত এবং ঘটনার রহস্য উদ্ঘাটনে পিবিআই ও সিআইডির বিশেষজ্ঞ দলকে কাজ করার জন্য ডাকা হয়েছে। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে।

   

About

Popular Links

x