Thursday, July 09, 2026

সেকশন

English
Dhaka Tribune

নওগাঁয় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

নিহতরা হলেন- রাণীনগর ও মান্দা উপজেলার বাসিন্দা

আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০৩:৩৫ পিএম

নওগাঁ জেলার রাণীনগর ও মান্দা উপজেলায় পৃথক ঘটনায় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে বজ্রপাতে কৃষক মারা যাওয়ার খবর পাওয়া যায়। 

নিহতরা হলেন- রাণীনগর উপজেলার মালশন গ্রামের বাসিন্দা সাখাওয়াত হোসেন (৫৫) ও মান্দা উপজেলার এলেঙ্গা মৃধাপাড়া এলাকায় ইসমাইল সরদার (৫০)। 

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া বলেন, ‘‘বুধবার রাত থেকেই বৃষ্টি শুরু হয়। সকালে সাখাওয়াত হোসেন বাড়ির পাশে তার নিজ জমিতে কৃষি কাজ করছিল। হঠাৎ করে বজ্রপাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।” 

মান্দা উপজেলার প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মতিন মণ্ডল বলেন, ‘‘সকালে ইসমাইল সরদার নিজ জমিতে কাজ করতে যান। এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হয়। তারপর বিকটশব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’’ 

   

About

Popular Links

x