Thursday, July 09, 2026

সেকশন

English
Dhaka Tribune

যুক্তরাষ্ট্রে বাংলাদেশিকে গুলি করে হত্যা

পুলিশ ধারণা, এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড

আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০৫:০৬ পিএম

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় দুর্বৃত্তদের গুলিতে মো. মাহফুজুল হক (৪৩) নামে এক বাংলাদেশি প্রবাসী নিহতের ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (৮ জুলাই) যুক্তরাষ্ট্র স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে ফিলাডেলফিয়ার কিংসেসিং এলাকার সাউথ ইথান স্ট্রিটের ১০০০ ব্লকে এ হত্যাকাণ্ড হয় বলে জানা গেছে।

স্থানীয় পুলিশ প্রশাসনের তথ্যের ভিত্তিতে জানা গেছে, নিহত মাহফুজুল হক, খাবার ডেলিভারির কাজ করছিলেন। গুলিবিদ্ধ হওয়ার পর তাকে দ্রুত উদ্ধার করে  আশঙ্কাজনক অবস্থায় নিকটস্থ হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহতের ব্যক্তিগত গাড়ি, ডোরড্যাশের খাবার ডেলিভারি ব্যাগ এবং ঘাতকদের রাইফেলের ব্যবহৃত দুটি খোসা আলামত হিসেবে উদ্ধার করেছে স্থানীয় পুলিশ।

প্রাথমিক তদন্ত শেষে স্থানীয় পুলিশ ধারণা, এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। সিসিটিভি ফুটেজ ও পারিপার্শ্বিক তথ্য বিশ্লেষণ করে এ ঘটনায় কালো মুখোশধারী তিনজনকে প্রধান সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে।

তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। 

নিহত মাহফুজুল হক ফিলাডেলফিয়ার ‘আল-শাম উইলো গ্রোভ’ প্রতিষ্ঠানের একজন নিয়মিত কর্মচারী ছিলেন। 

   

About

Popular Links

x