ব্রাহ্মণবাড়িয়ার ও কুমিল্লা উপজেলার সালদানদী সীমান্ত দিয়ে ৪ জনকে অবৈধভাবে জোরপূর্বক পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) সদস্যরা।
রবিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় দিকে এ ঘটনা ঘটে। এরমধ্যে ১জন নারী ও ৩জন শিশু রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর-৬০ বিজিবি সদস্যদের পক্ষ থেকে বলা হয়েছে, সালদানদী বর্ডার আউটপোস্ট (বিওপি) সদস্যরা নিয়মিত টহল দেওয়ার সময় দেখেন, সীমান্ত দিয়ে জোরপূর্বক বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছেন কয়েকজন। পরে নিয়মিত টহল দলের সদস্যরা তাদের প্রতিহত করেন।
এ বিষয়ে বিজিবি সুলতানপুর ৬০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে জানান, সীমান্তে যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশের প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনা, মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে সুলতানপুর ৬০ বিজিবি ব্যাটালিয়ন সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে।



