Monday, July 27, 2026

সেকশন

English
Dhaka Tribune

মাঠ চাষ করেই ফিট জয়া আহসান!

সম্প্রতি এক সাক্ষাৎকারে জিম মোটেও তার পছন্দ নয় বলে জানান এ গুণী অভিনেত্রী

আপডেট : ২৭ জুলাই ২০২৬, ০৪:২০ পিএম

সম্প্রতি পশ্চিমবঙ্গের গুণী পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের “আজও অর্ধাঙ্গিনী” চলচ্চিত্রে অভিনয় করে দারুণ প্রশংসিত জয়া আহসান জানিয়েছেন তার ফিটনেসের রহস্য।  

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে জয়া জানিয়েছেন, জিম মোটেও পছন্দ নয় তার। 

তবে শুটিং শুরু হওয়ার কয়েক আগে থেকে জিম করা শুরু করেন জানিয়ে তিনি বলেন, “নিয়মিত জিম করা হয় না আমার। আমি মাঠেই সবজি চাষ করি। সে সময়ে মাটি তৈরি করা থেকে শুরু করে, দরকারে কোদাল দিয়ে মাটি কোপানোর কাজও করি।”
 
শরীরচর্চার জনপ্রিয় এ মাধ্যম থেকে দূরে থাকলেও মাঠঘাটে চাষাবাদ তাকে সুস্থ রাখে, আনন্দে রাখে বলেও জানান তিনি।

সোশ্যাল মিডিয়ার কল্যাণে জয়া আহসানের সবজি প্রীতি কারোর অজানা নয়। প্রায়ই বিভিন্ন ভিডিওতে তাকে সবজি তুলতে, কোদাল দিয়ে মাঠ চাষ করতে দেখা যায়। যদিও পিৎজা খুবই পছন্দের খাবার জয়া আহসানের।

কিন্তু জাঙ্ক ফুডের প্রতি খুব একটা আগ্রহ নেই জানিয়ে এ অভিনেত্রী বলেন, “কালেভদ্রে যে বাইরের খাবার খাই না, তা নয়। তবে বাড়িতে তৈরি সব্জি দিয়ে রাঁধা খাবারই বেশি পছন্দ।” 

জয়ার কথায়, “যদি জাঙ্ক ফুড খেয়েও ফেলি, তা নিয়ে অপরাধবোধে ভুগি না আমি। কারণ, মাঝে মাঝে মন ও আত্মাকেও খাওয়ানো উচিত বলে মনে করি। খুব বেশি সতর্ক হয়ে গেলে খাবার খাওয়ার অভিজ্ঞতা উপভোগ করবো কীভাবে!”

 

   

About

Popular Links

x