Monday, July 27, 2026

সেকশন

English
Dhaka Tribune

আগস্টে সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

তবে, ঈদে মিলাদুন্নবী ছুটির সঙ্গে ১ দিনের ঐচ্ছিক ছুটি সমন্বয় করতে হবে

আপডেট : ২৭ জুলাই ২০২৬, ০৯:৫৩ পিএম

চলতি জুলাই মাসে সরকারি চাকরিজীবীদের জন্য ছুটি না থাকলেও আসছে আগস্ট মাসে টানা ৪ দিনের ছুটি উপভোগ করতে পারবেন তারা। 

তবে, লম্বা এই ছুটি কাটানোর জন্য ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ঘোষিত সাধারণ ছুটির সঙ্গে এক দিনের ঐচ্ছিক ছুটি সমন্বয় করতে হবে। 

আগস্টের সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ৫ আগস্ট (বুধবার) ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি থাকবে। এর পরের দিন ৬ আগস্ট (বৃহস্পতিবার) অফিস খোলা থাকবে। তবে, ওই এক দিন নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নিলেই পরবর্তী শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা ৪ দিনের ছুটি পাওয়া যাবে। 

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগস্ট মাসের ২৬ তারিখ (বুধবার) ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত আছে। এ ক্ষেত্রে চাঁদ দেখার ওপর তারিখ পরিবর্তন নির্ভর করবে। 

আগামী ২৬ আগস্ট (বুধবার) ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটির পরদিন ২৭ আগস্ট (বৃহস্পতিবার)। এর পরের দুদিন ২৮ ও ২৯ (শুক্র ও শনিবার) যথাক্রমে সাপ্তাহিক ছুটি। 

এ ক্ষেত্রে শুধু এক দিনের অর্থাৎ ২৭ আগস্ট ছুটি নিলেই মোট চার দিনের লম্বা ছুটি উপভোগ করতে পারবেন চাকরিজীবীরা। 

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং কিছু বেসরকারি অফিসেও সাধারণত ছুটি পালন করা হয়। 

তবে, জরুরি সেবার আওতাভুক্ত প্রতিষ্ঠান ও কর্মীদের ক্ষেত্রে এ ছুটি প্রযোজ্য হয় না। 

 

   

About

Popular Links

x