নওগাঁয় শহরের দয়ালের মোড়ে বিআরটিসি যাত্রীবাহী বাসের চাপায় আ.ত.ম ইউসুফ (৪৫) নামে এক শিক্ষক নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৮টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত ইউসুফ নওগাঁ শহরের জগৎসিংহপুর হাজীপাড়া এলাকার বাসিন্দা এবং জয়পুরহাট টেকনিকাল স্কুল এন্ড কলেজের শিক্ষক।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়-প্রতিদিনের মতো সকালে আ.ত.ম ইউসুফ স্কুটি (মোটরসাইকেল) চালিয়ে জয়পুরহাট টেকনিকেল স্কুল এন্ড কলেজের উদ্যেশ্যে যাচ্ছিলেন। পথে
শহরের দয়ালের মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে রাস্তার মাঝে পড়ে যান ওই শিক্ষক।
এসময় বিপরীত দিক বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে শহরের মুক্তির মোড়ের দিকে আসা দ্রুতগতির একটি বিআরটিসি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে বাসের চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, “খবর পাওয়ার পর ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরাদেহ হস্তান্তর করা হবে।”



