Thursday, August 06, 2026

সেকশন

English
Dhaka Tribune

জুলাইয়ে সড়কে সবচেয়ে বেশি প্রাণহানি মোটরসাইকেল দুর্ঘটনায়

জুলাই মাসে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জন নিহত এবং ৬২৯ জন আহত হয়েছেন

আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ০৪:১৯ পিএম

দেশে গত জুলাই মাসে ৪৫৮টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ৪১৬ জন নিহত এবং ৬২৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩৮ জনই মোটরসাইকেল চালক বা আরোহী, যা মোট প্রাণহানির ৩৩ দশমিক ১৭ শতাংশ। একই সময়ে ১০৬ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের প্রায় এক-চতুর্থাংশ। 

বৃহস্পতিবার (৬ আগস্ট) রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ‘জুলাই মাসের সড়ক দুর্ঘটনার প্রতিবেদন’-এ এসব তথ্য জানানো হয়। 

৯টি জাতীয় দৈনিক, ১৭টি জাতীয় ও আঞ্চলিক অনলাইন সংবাদমাধ্যম, ইলেকট্রনিক গণমাধ্যম এবং সংস্থাটির নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, জুলাই মাসে সংঘটিত ১৫৯টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৩৮ জন নিহত হয়েছেন। অর্থাৎ মোট দুর্ঘটনার ৩৪ দশমিক ৭১ শতাংশই মোটরসাইকেল সংশ্লিষ্ট। এছাড়া দুর্ঘটনায় ৫১ জন যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন, যা মোট প্রাণহানির ১২ দশমিক ২৫ শতাংশ। 

সংস্থাটি জানায়, সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে জাতীয় মহাসড়কে। মোট ১৬৯টি দুর্ঘটনা বা ৩৬ দশমিক ৮৯ শতাংশ জাতীয় মহাসড়কে সংঘটিত হয়েছে। এছাড়া আঞ্চলিক সড়কে ১৫৫টি, গ্রামীণ সড়কে ৬১টি, শহরের সড়কে ৬৬টি এবং অন্যান্য স্থানে ৭টি দুর্ঘটনা ঘটেছে। 

সড়ক দুর্ঘটনার কয়েকটি কারণ তুলে ধরেছে রোড সেফটি ফাউন্ডেশন। বিশেষ করে- ত্রুটিপূর্ণ যানবাহন, ত্রুটিপূর্ণ সড়ক অবকাঠামো, বেপরোয়া গতি, চালকদের অদক্ষতা ও অসুস্থতাকে দায়ী করছেন তারা। 

এছাড়াও নির্ধারিত কর্মঘণ্টা ও বেতনের অভাব, মহাসড়কে স্বল্পগতির যান চলাচল, তরুণদের বেপরোয়া মোটরসাইকেল চালানো, ট্রাফিক আইন না মানা, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা, বিআরটিএর সক্ষমতার ঘাটতি এবং গণপরিবহন খাতে চাঁদাবাজিকেও এসব দুর্ঘটনার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। 

 

   

About

Popular Links

x