Saturday, August 15, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঝিনাইদহে ওয়ান শুটার গান ও ককটেলসহ যুবক আটক

খাজুরা জোয়ার্দারপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়

আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ১২:২০ এএম

ঝিনাইদহে দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও ককটেলসহ ওমর ফারুক নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৪ আগস্ট) রাতে শহরের খাজুরা জোয়ার্দারপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, খাজুরা জোয়ার্দারপাড়া এলাকায় নদীর পাড়ে কয়েকজনকে মাদক কেনাবেচা করতে দেখে স্থানীয়রা তাদের ধাওয়া দেন। এ সময় অন্যরা পালিয়ে যেতে পারলেও ধরা পড়ে যান ওমর ফারুক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয় এবং পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, একটি সাইলেন্সার ও চারটি ককটেল উদ্ধার করে।

এ প্রসঙ্গে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, “জনতা একজনকে আটকে রেখেছে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে এবং পরে তার ঘরে তল্লাশি চালায়। এ সময় একটি ওয়ান শুটার গান, একটি সাইলেন্সার ও চারটি ককটেল জব্দ করা হয়। ঘটনাটি নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।”

   

About

Popular Links

x