Saturday, August 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

ভারতীয় হাইকমিশনের জরুরি সতর্কবার্তা

ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা জানানো হয়

আপডেট : ২১ আগস্ট ২০২৬, ০৩:৫৯ পিএম

বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সংবাদ বিকৃত করার অভিযোগ তুলে ভুয়া খবর বিষয়ে সতর্কবার্তা দিয়েছে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা জানানো হয়।

পোস্টে বলা হয়, হাইকমিশনারের পক্ষ থেকে ‘অর্থশাস্ত্র’ বইয়ের একটি অনুলিপি উপহার দেওয়া হয়েছে। বইটির মূল প্রচ্ছদে লেখা রয়েছে, ‘শিক্ষাই সর্বোত্তম বন্ধু। একজন শিক্ষিত ব্যক্তি সর্বত্র সম্মানিত হন।’

তবে হাইকমিশনের অভিযোগ, একটি সংবাদকে ভিন্নভাবে উপস্থাপনের উদ্দেশ্যে বইটির প্রচ্ছদ পরিবর্তন করা হয়েছে। এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহ্বান জানিয়ে হাইকমিশন বইটির প্রকৃত প্রচ্ছদ অপরিবর্তিত রাখার অনুরোধ জানিয়েছে।

পোস্টে আরও বলা হয়, কোনো সংবাদ নিজেদের মতো করে উপস্থাপনের উদ্দেশ্যে বইটির প্রচ্ছদ পরিবর্তন করা উচিত নয়। বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সংবাদ বিকৃত না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।

   

About

Popular Links

x