কক্সবাজারে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত গোলটেবিল আলোচনায় পররাষ্ট্র সচিব আসাদ আলম বলেছেন, “সবকিছু বিবেচনায় নিয়ে আলোচনার মাধ্যমে রাখাইনে রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনের পথেই হাঁটছে বাংলাদেশ।”
মঙ্গলবার (২৫ আগস্ট) মিয়ানমারের রাখাইনে গণহত্যা থেকে প্রাণে বাঁচতে রোহিঙ্গাদের বাংলাদেশে আসতে শুরু করার ৯ বছর উপলক্ষে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন তিনি।
এর আগে, সোমবার বিকেলে বাংলাদেশ সরকার ও নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল আয়োজিত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে গোলটেবিল বৈঠকটির অনুষ্ঠিত হয়।
রোহিঙ্গা সংকটের নয় বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এ সভায় সংকটের বর্তমান পরিস্থিতি, প্রত্যাবাসনের সম্ভাবনা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়। এতে সরকারের সংশ্লিষ্ট প্রতিনিধি, কূটনীতিক, জাতিসংঘ, দাতা সংস্থা ও মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিরা অংশ নেন এছাড়াও রোহিঙ্গা শিশু ও তরুণদের চিত্রকর্ম, আলোকচিত্র ও প্রবন্ধ নিয়ে বিশেষ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। প্রদর্শনীতে রোহিঙ্গাদের অভিজ্ঞতা, স্বপ্ন ও ভবিষ্যৎ ভাবনা তুলে ধরা হয়।
এসময় আসাদ আলম আরো বলেন, “রোহিঙ্গাদের সমস্যা সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিকভাবে তুলে ধরার চেষ্টা করছে। রোহিঙ্গাদের এই বিপযয়ের কথা আন্তর্জাতিক ফোরামে বার বার বলে আসছি। রোহিঙ্গাদের যাতে সম্মানজনক ও নিরাপদে প্রত্যাবাসন করা হয়।”



