Saturday, August 29, 2026

সেকশন

English
Dhaka Tribune

পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা

 দূর-দূরান্ত থেকে আসা ঘুরতে পর্যটকরা হতাশ হয়ে ফিরে যাচ্ছেন

আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ০৫:১৭ পিএম

রাঙ্গামাটিতে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় পর্যটকপ্রিয় ঝুলন্ত সেতু পানির নিচে তলিয়ে যেতে শুরু করেছে। ফলে দূর-দূরান্ত থেকে আসা ঘুরতে পর্যটকরা হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে নিরাপত্তার স্বার্থে সেতুটিতে চলাচলের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ পর্যটন করপোরেশন। পানি কমে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশ ও চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে বলেও জানিয়েছে তারা।

জানা গেছে, গত কয়েকদিনের প্রবল বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছে গেছে। ফলে হ্রদের ওপর নির্মিত নয়নাভিরাম ঝুলন্ত সেতুটির পাটাতন পানিতে ডুবে যায়। বর্তমানে সেতুটির বেশিরভাগ অংশ পানির নিচে থাকায় এটি পর্যটকদের পারাপারের জন্য বিপজ্জনক হয়ে পড়েছে।

পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক অলোক বিকাশ চাকমা জানান, পানি বৃদ্ধি অব্যাহত থাকায় যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। 

   

About

Popular Links

x