Wednesday, September 02, 2026

সেকশন

English
Dhaka Tribune

রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস

এ বছর ১১ মার্চ রমজান মাসে ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ এএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মির্জা আব্বাস দেশে ফিরছেন আজ বুধবার (২ সেপ্টেম্বর)।

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে প্রায় ৬ মাস পর রাত ৯টায় বাংলাদেশ বিমানে ঢাকায় অবতরণ করার কথা রয়েছে তার। বর্তমানে তিনি অনেকটাই সুস্থ তিনি। মেডিকেল বোর্ডের পরামর্শে দেশে ফিরছেন।

গত ৩০ আগস্ট বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। 

প্রসঙ্গত, এ বছর ১১ মার্চ রমজান মাসে ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। সেদিন রাতেই তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। পরে মস্তিষ্কে অস্ত্রোপচার শেষে ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয় তাকে।

১৪ এপ্রিল চিকিৎসকদের পরামর্শে সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে স্থানান্তর করা হয় মির্জা আব্বাসকে। সেখানেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি।

 

   

About

Popular Links

x