Monday, September 07, 2026

সেকশন

English
Dhaka Tribune

আমরা আত্মবিশ্বাসী: প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে দীনেশ ত্রিবেদী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা বলেন 

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়ে আবার আশাবাদ ব্যক্ত করে দেশটির হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, “আমরা অত্যন্ত আত্মবিশ্বাসী। সঠিক সময়ে সব আয়োজন হবে।”  

সোমবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন। 

দীনেশ ত্রিবেদী বলেন, “বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি সবসময়ই ভারত সফরের স্থায়ী আমন্ত্রণ রয়েছে এবং উনিও বিষয়টি জানেন। ফলে সম্পর্কের ধারা ও সুসম্পর্ক বজায় থাকবেই।” 

বাংলাদেশ ও ভারত প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশ ও ভারতের ইচ্ছা একই, তা হল সত্যিকারের ভালো প্রতিবেশী হিসেবে থাকা। আমরা সবসময় বলি, কেবল বর্ডার শেয়ার করি না, শেয়ার করি একই স্বপ্ন। দুটো দেশই স্বাধীন, সার্বভৌম ও প্রাণবন্ত গণতন্ত্রের ওপর প্রতিষ্ঠিত।” 

শীর্ষ পর্যায়ের নেতৃত্বের আলোচনার পূর্ব শর্ত প্রসঙ্গে হাইকমিশনার বলেন, “দুই দেশের পারস্পরিক বিশ্বাস ও কাজ থামার কোনো কারণ নেই। শীর্ষ পর্যায়ের বৈঠক আজ না হলেও কাল হবে, না হয় পরশু হবে। কিন্তু আমাদের কাজ ও ইনটেনশন একই থাকায় বারবার একই বিষয়ে কথার চেয়ে বাস্তব কাজ এগিয়ে নেওয়া এবং জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক চাঙ্গা রাখাটাই সবচেয়ে বেশি জরুরি।”

এর আগে, বৈঠকে আব্দুল আউয়াল মিন্টুর সঙ্গে ভারতের হাইকমিশনার পরিবেশ ও আবহাওয়া, প্রাণী সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। 

   

About

Popular Links

x