Thursday, September 10, 2026

সেকশন

English
Dhaka Tribune

২৯ অক্টোবর রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে হবে উপনির্বাচন

ইসি সচিব আখতার আহমেদ নির্বাচন ভবনে ভোটের তফসিল ঘোষণা করেন

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ পিএম

আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ নির্বাচন ভবনে ভোটের তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া আসনে মনোনয়নপত্র দাখিল, ২৯ সেপ্টেম্বর পর্যন্ত যাচাই-বাছাই, ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের সুযোগ থাকবে। এছাড়া ৬ অক্টোবর পর্যন্ত আপিল নিষ্পত্তি এবং ৭ অক্টোবর পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে।

ইসি সচিব জানান, গত নির্বাচনে বিদেশ থেকে ঠাকুরগাঁও-১ আসন থেকে নিবন্ধিত হয়েছিলেন ৩৮৬ জন, ৩৩টি দেশ থেকে। তার মধ্যে সবচেয়ে বেশি নিবন্ধিত হয়েছিলেন সৌদি আরব থেকে। ইন কান্ট্রি পোস্টাল ভোটিংয়ে নিবন্ধনের সংখ্যা ছিল ৪,০ ৪৫, তার মধ্যে সরকারি চাকরিজীবী ছিলেন ২,৭৩৫। 

এর আগে, গত ২২ আগস্ট নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংসদীয় আসন শূন্য ঘোষণা করা হয়। 

   

About

Popular Links

x