Saturday, September 19, 2026

সেকশন

English
Dhaka Tribune

নিখোঁজের ২০ ঘণ্টা পর মিললো কুবি শিক্ষকের ছেলের মরদেহ

শুক্রবার বিকেলে বাসা থেকে বের হওয়ার পর তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিলো না

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ পিএম

নিখোঁজের প্রায় ২০ ঘণ্টা পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. নাহিদা বেগমের সন্তানের মরদেহ পার্শ্ববর্তী এলাকার একটি নির্জন স্থান থেকে উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের নির্জন স্থানে পাওয়া যায় তার রক্তাক্ত মরদেহ।

নিহত ১৩ বছর বয়সী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম নাহিদা বেগমের একমাত্র সন্তান। 

শুক্রবার বিকেলে বাসা থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিলো না। বিশ্ববিদ্যালয়ের অদূরে একটি শিশুর মরদেহ পাওয়া যাওয়ার খবর প্রক্টরিয়াল বডির সদস্যদের জানায় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিম মরদেহটি অপ্রতিমের বলে শনাক্ত করে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, “বিশ্ববিদ্যালয়ের দুটি টিম গতকাল থেকে কাজ শুরু করে। আজ তার মরদেহ পাওয়া গেছে।”

তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্যরা তুহিন নামের স্থানীয় একজনকে অপ্রতিমের সঙ্গে ঘোরাঘুরি করার একটি সিসিটিভি ফুটেজ দেখতে পায়। তার গতিবিধি সন্দেহজনক ছিল। আমরা সেটি আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি। তারা কাজ করছেন।”

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাইন বিল্লাহ ফেরদৌস বলেন, “আমরা নিখোঁজ হওয়া শিশুটির রক্তাক্ত মরদেহ পেয়েছি। ঘটনাটির  সঙ্গে কারা জড়িত, সেই বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি।”

   

About

Popular Links

x