প্রায় দুই ঘণ্টা অবরোধ শেষে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক ছেড়েছেন শিক্ষার্থীরা। ফলে মহাসড়কটিতে যানচলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে চার দফা দাবি জানিয়ে মহাসড়ক থেকে সরে যান তারা।
এর আগে বেলা ১১টার দিকে টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করতে দেখা যায় বিক্ষুব্ধ শিক্ষার্থীদের।
প্রথমে একটি বিক্ষোভ মিছিলে অংশ নেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পরে মিছিলটি নিয়ে কোটবাড়ি বিশ্বরোডের দিকে যেয়ে মহাসড়ক অবরোধ করেন তারা।
যে চার দাবিতে মহাসড়ক ছাড়লেন তারা
অপ্রতিম হত্যায় জড়িতদের ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ও দ্রুত বিচার নিশ্চিতসহ কুমিল্লার জেলা পুলিশ সুপার, কোতোয়ালি মডেল থানা ও সদর দক্ষিণ থানা পুলিশকে তাদের ব্যর্থতা স্বীকার; বিশ্ববিদ্যালয় এলাকার জন্য একটি স্থায়ী পুলিশ ফাঁড়ি প্রতিষ্ঠা এবং কুমিল্লার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের মতো চার দাবিতে মহাসড়ক ছেড়ে যান তারা।



