Friday, September 25, 2026

সেকশন

English
Dhaka Tribune

জাতিসংঘে খলিলুর রহমানের দপ্তরে আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান

সভাপতির কার্যালয়ের ওয়েবসাইটে তাকে এ পদে উল্লেখ করা হয়েছে

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ এএম

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের কার্যালয়ে “লিগ্যাল অফিসার” হিসেবে যুক্ত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। সভাপতির কার্যালয়ের ওয়েবসাইটে তাকে এ পদে উল্লেখ করা হয়েছে।

সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে মোট ৪০ জন কর্মকর্তা বিভিন্ন দায়িত্বে আছেন। এর মধ্যে জাইমাসহ ছয়জন বাংলাদেশি। জাতিসংঘ কর্মকর্তারা জানিয়েছেন, কার্যালয়ের আইনি বিষয়গুলো দেখভাল করাই হবে জাইমার প্রধান দায়িত্ব।

বাকি পাঁচ বাংলাদেশির মধ্যে আব্দুল আলিম ডেপুটি চিফ অব ক্যাবিনেট হিসেবে দায়িত্ব পালন করবেন। মোয়াজ্জেম হোসেন কাজ করবেন উপদেষ্টা ও প্রশাসনিক সহকারী হিসেবে। মাফিজুল ইসলাম তথ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা ও কৌশলগত পূর্বাভাসবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টার দায়িত্বে থাকবেন। টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে থাকবেন জাকির আহমেদ। আর স্বল্পোন্নত ও বিশেষ চাহিদাসম্পন্ন দেশগুলোবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টার দায়িত্ব পালন করবেন মো. রফিকুল আলম মোল্লা।

খলিলুর রহমান গত ৮ সেপ্টেম্বর ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেন। তার সভাপতিত্বে বৃহস্পতিবারের অধিবেশনে প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো ভাষণ দেবেন তারেক রহমান।

প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের একমাত্র মেয়ে জাইমা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাতনি। তিনি লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ে আইন নিয়ে পড়াশোনা করেছেন এবং পরে যুক্তরাজ্যে বার-অ্যাট-ল ডিগ্রি অর্জন করেন। ২০২৬ সালের জুনে বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের পরীক্ষাতেও তিনি উত্তীর্ণ হন।

ডেপুটি চিফ অব ক্যাবিনেটের দায়িত্ব পাওয়া আব্দুল আলিম দীর্ঘদিন ধরে কূটনৈতিক পেশায় আছেন। এর আগে তিনি বিভিন্ন দেশে বাংলাদেশের কূটনৈতিক মিশনে কাজ করেছেন।

   

About

Popular Links

x