Sunday, September 27, 2026

সেকশন

English
Dhaka Tribune

সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর ও লুটপাট, আটক ৩

যদিও সালমান মুক্তাদিরের স্টুডিওটি টার্গেট ছিল না বলে দাবি পুলিশের

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ পিএম

রাজধানীর ইসিবি চত্বর এলাকায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ‘ব্রাউনফিশ’-এ হামলা, ভাঙচুর ও লুটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। 

শনিবার (২৬ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে নিউ গিনি প্রোপার্টিজের আবাসন প্রকল্পে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, পুলিশ বলছে, ওই স্টুডিওটি হামলাকারীদের নিশানা ছিল না। জায়গা নিয়ে দ্বন্দ্বের জেরে এ হামলার ঘটনা ঘটেছে।

প্রসঙ্গত, শনিবার রাতেই  ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে এ ঘটনা ঘটে। পরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভাঙচুরের ভিডিও প্রকাশ করেন সালমান মুক্তাদির ।

স্টুডিওতে ক্ষতিগ্রস্ত হওয়া চেয়ার, টেবিল, টেলিভিশনসহ বিভিন্ন আসবাব দেখিয়ে তিনি বলেন, “একটু আগে এখানে অ্যাটাক হয়েছিল…এই পুরা অ্যাটাকে আমাদের স্টুডিও ডেস্ট্রয়েড হয়ে গেছে।”

তিনি ওই ভিডিওতে আরও বলেন, “ভিডিওটা শুধু খুবই স্পেশালি বানানো আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, উনার জন্য। আপনি প্লিজ কোনো টেনশন নিবেন না, দিস ইজ নরমাল ইন বাংলাদেশ।”

তার ভাষ্য, ভাঙচুর যারা করেছে তারা জানতো না স্টুডিওটি যে তার। তিনি বলেন, “আমাদের এখানকার যে ল্যান্ডওনার, উনি হয়তো খুব সম্ভবত আওয়ামী লীগ…উনার সাথে চাঁদাবাজি নিয়ে কোনো একটা কিছু হইছে যে-চাঁদা চেয়েছে বা সামথিং...। তো ওদের রিভেঞ্জ থেকে মাঝখানে আমাদের মানুষজন পড়ে গেছে। উনার প্রপার্টি ড্যামেজ করতে গিয়ে আমার প্রপার্টি এখানে মাঝখানে পড়ছে।”

এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে জানিয়ে ডিএমপির ক্যান্টনমেন্ট অঞ্চলের সহকারী কমিশনার (এসি) নাজমুল আলম সংবাদমাধ্যমকে জানান, “ এ ঘটনায় এখনো মামলা হয়নি। নিউ গিনি প্রপার্টিজ লিমিটেডের সঙ্গে পাশের জমির মালিকের জমি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। এখানে চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি ।

সালমান মুক্তাদিরের স্টুডিও টার্গেট ছিল না বলেও জানান তিনি।

   

About

Popular Links

x