Monday, September 28, 2026

সেকশন

English
Dhaka Tribune

প্রধানমন্ত্রীর সঙ্গে আমিরাতের রাষ্ট্রদূতের বৈঠক, বিনিয়োগ বাড়ানোর আহ্বান

বৈঠকে বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ নিয়ে আলোচনা করেন আমিরাতের রাষ্ট্রদূত 

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমান ও সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আবদুল্লাহ আলহামুদি বৈঠক করেছেন। বৈঠকে বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ নিয়ে আলোচনা করেন আমিরাতের রাষ্ট্রদূত।  

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত। 

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মোস্তাফা জুলফিকার হাসান (হাসান শিপলু) এসব তথ্য জানান। 

হাসান শিপলু বলেন, বৈঠকে বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, দক্ষ বাংলাদেশি কর্মীদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানো নিয়ে। 

এছাড়া জ্বালানি, অবকাঠামো, বিমান চলাচল, তথ্যপ্রযুক্তি, রেলপথ, লজিস্টিকসসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের বিষয়েও প্রধানমন্ত্রী ও রাষ্ট্রদূতের মধ্যে আলোচনা হয়। 

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির ও বাংলাদেশ বিনিয়োগ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন উপস্থিত ছিলেন। এছাড়াও রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে ছিলেন। 

   

About

Popular Links

x