Thursday, October 01, 2026

সেকশন

English
Dhaka Tribune

এমপি পদ থেকে পদত্যাগ করলেন মিষ্টি

জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি

আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৪ পিএম

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। নিজেই সংসদে গিয়ে পদত্যাগপত্র জমা দেন মিষ্টি।

পদত্যাগের বিষয়ে মিষ্টি বলেন, "স্পিকার ডেকেছিলেন, এ জন্য দেখা করেছি।"

সংসদে প্রায় ১৫ মিনিট অবস্থান করেন তিনি। সংসদে প্রবেশের সময় তার হাতে একটি ফাইল ছিল। তবে বের হওয়ার সময় তাকে খালি হাতে বের হতে দেখা যায়।

এর আগে বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান মিষ্টিকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং ও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।

   

About

Popular Links

x