Friday, October 02, 2026

সেকশন

English
Dhaka Tribune

শাহজালালে বিমানকর্মীর কোমরের বেল্টে মিললো ২ কোটি টাকার স্বর্ণ

বাংলাদেশ বিমানের ওই কর্মীর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট এক যাত্রীকেও আটক করা হয়েছে

আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পিএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজি ৫০ গ্রাম স্বর্ণসহ বাংলাদেশ বিমানের এক কর্মীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউস। এ ঘটনায় এক যাত্রীকেও আটক করা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এর আগে, বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ১১টা ২০ মিনিটে বিমানবন্দরের এভসেক ও অন্যান্য গোয়েন্দা সংস্থার অভিযানে তাদের আটক করা হয়।

ঢাকা কাস্টমস হাউসের এয়ারপোর্ট ইউনিট জানায়, মানের কর্মী ওবায়দুর রহমানের দেহ তল্লাশি করা হয়। তার শার্টের পকেট ও কোমরের বেল্টে টিস্যুতে মোড়ানো অবস্থায় ৯টি স্বর্ণবার পাওয়া যায়। এসব স্বর্ণের মোট ওজন এক কেজি ৪৯.৪০ গ্রাম। যার আনুমানিক মূল্য ২ কোটি ১০ লাখ টাকা।

কাস্টমস জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিমানের কর্মী ওবায়দুর রহমানের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট একজন যাত্রীকেও আটক করা হয়েছে।

এ ঘটনায় বিমানের কর্মী ওবায়দুর রহমানসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কাস্টমস আইন, ২০২৩ এবং সংশ্লিষ্ট অন্যান্য আইনের অধীনে কার্যক্রম চলমান রয়েছে।

   

About

Popular Links

x