Saturday, October 03, 2026

সেকশন

English
Dhaka Tribune

কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম

শনিবার সকালে রূপপুরের উদ্দেশে ঢাকা ছাড়ে তিনটি বিশেষ লরির একটি বহর

আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ০২:০৫ পিএম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের রিফুয়েলিং এবং দ্বিতীয় ইউনিটের জন্য আনা পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের নতুন চালান সড়কপথে প্রকল্প এলাকায় পৌঁছেছে। 

শনিবার (৩ অক্টোবর) দুপুর ১২টা ২০ মিনিটে কঠোর নিরাপত্তার সঙ্গে ইউরেনিয়াম বহনকারী বহরটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রবেশ করে। 

পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করে বলেন, “রূপপুর প্রকল্পের দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়ামের চালান কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দুপুর ১২টা ২০ মিনিটের দিকে রূপপুরে পৌঁছেছে।”

এসময় বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা এই বহরের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে।

শনিবার সকালে রূপপুরের উদ্দেশে ঢাকা ছাড়ে তিনটি বিশেষ লরির একটি বহর।

এর আগে শুক্রবার রাতে রাশিয়া থেকে আসা ইউরেনিয়াম বহনকারী বিশেষ কার্গো বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। 

   

About

Popular Links

x