Sunday, October 11, 2026

সেকশন

English
Dhaka Tribune

প্রতিমন্ত্রীর পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদপ্তর ঘেরাও

শনিবার প্রশ্নফাঁসের অভিযোগে ঢাকা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়

আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পিএম

রাজধানীর মতিঝিলের দিলকুশায় যুব উন্নয়ন অধিদপ্তর ঘেরাও করেছেন যুবশক্তির নেতাকর্মীরা।

রবিবার (১১ অক্টোবর) বেলা ১২টার দিকে তারা অধিদপ্তরটির সামনে অবস্থান নিয়ে এসব দাবি জানায় সংগঠনটি।

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ পাঁচ দফা দাবি তুলে ধরে তারা। এসময় তাদের ‘প্রশ্নফাঁস বন্ধ করো, ‘মেধার অধিকার নিশ্চিত করো’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
‎

পরে বেলা পৌনে ১টার দিকে পাঁচ দফা দাবি জানিয়ে তারা ঘেরাও কর্মসূচি শেষ করেন। 

তাদের পাঁচ দাবির মধ্যে রয়েছে- যুব ও ক্রীড়া উন্নয়ন প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগ, প্রশ্নফাঁসের ঘটনায় স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন এবং জড়িতদের গ্রেপ্তার, শাস্তি নিশ্চিত করা, নিয়োগে দলীয়করণ, স্বজনপ্রীতি ও অনিয়ম বন্ধ করে মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত, ভেরিফিকেশনের নামে হয়রানি এবং ভাইভার নম্বর নিয়ে কারসাজি বন্ধ এবং বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি ও যুব উন্নয়নে সরকারের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রকাশ করা।

এর আগে, শনিবার প্রশ্নফাঁসের অভিযোগে ঢাকা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়। এতে বিপাকে পড়েন দেশের বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় তিন লাখের কাছাকাছি চাকরিপ্রত্যাশীরা।

   

About

Popular Links

x