Monday, October 12, 2026

সেকশন

English
Dhaka Tribune

হলের কক্ষে ‘সুইসাইড নোট' রেখে নিখোঁজ জাবি শিক্ষার্থী 

নিখোঁজ মোহাইমিনুল জামালপুরের মেলান্দহ উপজেলার স্থায়ী বাসিন্দা 

আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ১১:২২ এএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মো. মোহাইমিনুল ইসলাম নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। 

রবিবার (১১ অক্টোবর) বিকেল ৩টা ৮ মিনিটে হলের সামনে থেকে বাসে ওঠেন মোহাইমিনুল। এরপর থেকেই তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। 

নিখোঁজ মোহাইমিনুল জামালপুরের মেলান্দহ উপজেলার হাজরা এলাকার স্থায়ী বাসিন্দা। তিনি বিশ্ববিদ্যালয়ের ৫০ তম ব্যাচের শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, তিনি হলের ‘এ’ ব্লকের ১১০ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। 

এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিষয়টি ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনকেও জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় জনসংযোগ কার্যালয়ের অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিখোঁজ শিক্ষার্থীর হলে নিজ কক্ষে একটি ‘সুইসাইড নোট’ পাওয়া গেছে।
এতে একটি তদন্ত কমিটি গঠন করেছে জাবি প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম বলেন, “নিখোঁজ শিক্ষার্থীকে খুঁজে বের করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, প্রক্টরিয়াল বডি ও পুলিশ কাজ করছে। তার বন্ধু, আত্মীয়স্বজন ও পরিচিতজনদের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে।”

   

About

Popular Links

x