Tuesday, October 13, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঢাকা থেকে রিয়াদগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯ হাজারেরও বেশি মানুষ

 এসব ফ্লাইটের মধ্যে সরাসরি ২২টি এবং ট্রানজিট ফ্লাইট রয়েছে ৩৯টি 

আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ এএম

সৌদি আরবের রিয়াদ বিমানবন্দর বন্ধ থাকায়  এ পর্যন্ত ঢাকা থেকে ৬১টি ফ্লাইট বাতিল হয়েছে। 

শনিবার থেকে মঙ্গলবার (আজ) ভোর পর্যন্ত এসব ফ্লাইটের মধ্যে সরাসরি ২২টি এবং ট্রানজিট ফ্লাইট ৩৯টি । এতে ভোগান্তিতে পড়েছেন ৯,২৬৯ জন যাত্রী।

এরমধ্যে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৯টি সরাসরি ফ্লাইট, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ২টি, সৌদিয়া এয়ারলাইন্সের ৪টি এবং রিয়াদ এয়ারের ৭টি ফ্লাইট রয়েছে।

এছাড়া, ইন্ডিগোর ১৬টি, এমিরেটসের ৯টি, কাতার এয়ারওয়েজের ৫টি, ফ্লাইদুবাইয়ের ৫টি, সালামএয়ারের ৩টি এবং ইজিপ্টএয়ারের একটি ট্রানজিট ফ্লাইটের মধ্যে রয়েছে। এদের রিয়াদ হয়ে বিভিন্ন দেশে যাওয়ার কথা ছিল। 

গত এক সপ্তাহে রিয়াদ বিমানবন্দরে অন্তত এ নিয়ে ৫ বার হামলা করেছে হুথিরা। 

এর আগে, রবিবার হুথিদের হামলার পর বন্ধ ঘোষণা করা হয় রিয়াদ বিমানবন্দর। 

   

About

Popular Links

x