Monday, October 26, 2026

সেকশন

English
Dhaka Tribune

তেজগাঁওয়ে ককটেল বিস্ফোরণ, পথচারী আহত

ঘটনাস্থলে আরেকটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় পাওয়া যায়

আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ১২:২৯ পিএম

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক পথচারী আহত হয়েছেন। 

রবিবার (২৫ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে আদর্শ স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, দুর্বৃত্তদের নিক্ষেপ করা দুটি ককটেলের মধ্যে একটি বিস্ফোরিত হয়। তবে অপর একটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় পাওয়া যায়।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে এ ঘটনার পেছনে কারা দায়ী, কারা এ ঘটনা ঘটিয়েছে এ বিষয়ে কিছু নিশ্চিত করে জানাতে পারেননি ওসি। 

ওসি জানান, ককটেল বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে যায় তাদের একটি দল। পরে পুলিশের ক্রাইম সিন ইউনিট সেখানে গিয়ে আলামত সংগ্রহ করে।

   

About

Popular Links

x