জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পেয়েছেন এলিজা জামান।
সোমবার (২৬ অক্টোবর) তিনি মনোনয়নপত্র জমা দেন বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন খান।
এর আগে, দলটির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তার নাম ঘোষণা করা হয়।
এলিজা জামান বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক। তার বাবা সাবেক সংসদ সদস্য সর্দার সুলতান মাহমুদ।
গত ১ অক্টোবর বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করলে এ আসনটি শূন্য হয়।



