Monday, October 26, 2026

সেকশন

English
Dhaka Tribune

শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণের প্রধান আসামি গ্রেপ্তার

গত ২০ সেপ্টেম্বর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে

আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পিএম

রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণের ঘটনার প্রধান আসামি আবুল হায়াত দিপুকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (২৬ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিএমপি জানায়, গত ২০ সেপ্টেম্বর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এরসঙ্গে সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার আবুল হায়াত দিপু নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের সদস্য।

তবে তাকে কখন এবং কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি ডিএমপি।

গত ২০ সেপ্টেম্বর দুপুর ১টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। 

এর একদিন আগে, ১৯ সেপ্টেম্বর শনিবার রাতে রাজধানীর শাহবাগে তিন নেতার মাজারের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। কাছাকাছি সময়ে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

   

About

Popular Links

x